বনলতা — প্রকৃতির রঙে বোনা এক শান্ত, স্নিগ্ধ সৌন্দর্য।গাঢ় সবুজ হাফসিল্ক জামদানি জমিনে কমলা, হালকা নীল ও সবুজের ছোট ছোট জামদানি মোটিফের নান্দনিক বুনন। পুরো শাড়িজুড়ে ছড়িয়ে থাকা রঙিন মোটিফের সঙ্গে চিকন পাড়ের পরিমিত সৌন্দর্য শাড়িটিতে এনেছে এক স্বাভাবিক ও রুচিশীল আবহ।গাঢ় সবুজের গভীরতার সঙ্গে বিভিন্ন রঙের সূক্ষ্ম বুনন—বনলতাকে করেছে স্বতন্ত্র, শান্ত এবং সহজেই নজর কাড়ার মতো।বিস্তারিত:
• কাপড়: হাফসিল্ক জামদানি, হ্যান্ডলুম
• দৈর্ঘ্য: ১৪ হাত
• রঙ: গাঢ় সবুজ, কমলা ও হালকা নীলের বুনন
• কাজ: সূক্ষ্ম জামদানি মোটিফ ও চিকন পাড়
• ব্লাউজ: রানিং ব্লাউজ পিস সংযুক্ত